শারীরিক উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবার: মাহদী আমীন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসার পরিকল্পনা করছে জিয়া পরিবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমীন শনিবার (২৯ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানান। তিনি লেখেন, খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার চিকিৎসা পরিচালিত হচ্ছে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের…
