কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ
ঢাকার কেরানীগঞ্জে রাজনৈতিক কার্যালয়ের সামনে হাসান মোল্লা (৪২) নামে এক বিএনপি নেতা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হাসান মোল্লা হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময়…
