‘ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে, এর কোনো বিকল্প নেই’: তারেক রহমান
জাতীয় নির্বাচনে ‘ধানের শীষ’ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ধানের শীষকে জেতানোর মাধ্যমে জনগণের পক্ষের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নেই। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায়…
