সোমবার থেকে অভিবাসী ভিসা প্রক্রিয়া দুই দিনে সম্পন্ন করবে মার্কিন দূতাবাস
ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও ত্বরান্বিত করার ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সোমবার (১ জুন) থেকে মাত্র দুই দিনের মধ্যে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। রোববার (৩১ মে) মার্কিন দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দূতাবাস জানায়, এই নতুন নিয়মটি ১ জুন…
