বিএনপির নির্বাচনী ‘থিম সং’ প্রকাশ, ধানের শীষকে ঘিরে বিশেষ বার্তা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রচারণায় গতি আনতে নতুন নির্বাচনী ‘থিম সং’ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার দিবাগত রাত ১২টার পর রাজধানীর গুলশানের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই গানের শুভ উদ্বোধন করা হয়। গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই থিম সংটির উদ্বোধন করেন।…
