রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড, অর্থনীতিতে বড় আশার আলো
এপ্রিলে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আবারও নতুন দিগন্ত ছুঁয়েছে। প্রবাসীরা চলতি মাসে দেশে পাঠিয়েছেন ২৭৫ কোটি মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, শুধু ৩০ এপ্রিলেই দেশে এসেছে ১৪ কোটি ৪০ লাখ ডলার। পুরো এপ্রিল মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৪.৬ শতাংশ, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি।…
