স্টার্টআপ খাতে ‘ফান্ড অব ফান্ডস’ উদ্বোধন, ৪০০ কোটি টাকার তহবিলের ঘোষণা তথ্যপ্রযুক্তিমন্ত্রীর
দেশে মেধাবী উদ্যোক্তা ও উদ্ভাবনী ধারণার কোনো অভাব নেই উল্লেখ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কেবল অর্থের অভাবে যেন কোনো সম্ভাবনাময় উদ্যোগ থেমে না যায়, সেই লক্ষ্য সামনে রেখেই বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করছে সরকার। রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি…
