সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া অনুষ্ঠিত

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জোহর অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বিপুল সংখ্যক সাধারণ মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও পরকালীন জীবনের বিশেষ রহমত কামনা করা হয়। একই সাথে তাঁর জীবনের জীবনের যাবতীয় ভুলত্রুটি ক্ষমা করে মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এ প্রার্থনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মহিউদ্দিন কাসেম এই মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মরহুমার পরিবারের সদস্য, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীগণও অংশ নেন।