সারা দেশে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই মেলার উদ্বোধন করেন। ১৯ মে থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২১ মে পর্যন্ত দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একযোগে চলবে।
এবারের মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’। ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং জনবান্ধব করার লক্ষ্যকে সামনে রেখেই এবারের আয়োজন সাজানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভূমি সেবা প্রক্রিয়াকে সাধারণ মানুষের জন্য আরও সহজ করা। এর পাশাপাশি সরকারের ডিজিটাল প্ল্যাটফর্ম ও বিভিন্ন নাগরিক সেবা সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে এই সেবাগুলো পৌঁছে দেওয়াও এই মেলার অন্যতম লক্ষ্য।



