ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা বুধবার সন্ধ্যায়, অন্যথায় ১১ ডিসেম্বর: জানালেন ইসি মাসউদ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণায় ভাষণের সবকিছু চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বুধবার সন্ধ্যায় কিংবা ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) এই তফশিল ঘোষণা করা হতে পারে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ

মঙ্গলবার (৯ ডিসেম্বর) তিনি জানান, “আর তো সময় নেই। ১১ ডিসেম্বরের মধ্যে তফশিল দিতে হবে।” আগামীকাল বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার কমিশন ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করবে।

নির্বাচন কমিশন সূত্রমতে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার মাধ্যমে তফশিল ঘোষণা করবেন। ইতোমধ্যে ইসি সচিবালয় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য চিঠি দিয়েছে।

  • রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক: আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক হবে।
  • ভাষণ রেকর্ড: বৈঠক থেকে ফিরে বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের তফশিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড করা হবে।
  • সময়: রেকর্ড শেষে বুধবার সন্ধ্যার দিকে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন সিইসি। কোনো কারণে বুধবার তফশিল ঘোষণা না হলে বৃহস্পতিবার তা চূড়ান্তভাবে ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনার মাসউদ আরও জানান, তফশিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।

জানা গেছে, তফশিলে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের দিন ধার্য করা হতে পারে।

এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রথম ভোটের অভিজ্ঞতা নিতে যাচ্ছে। প্রথম ধাপেই জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন দিয়ে এ কমিশনকে কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *