‘আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও দুদক ব্যবস্থা নেয়নি’: যুব অধিকার পরিষদ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সরকারের সাবেক দুই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছে যুব অধিকার পরিষদ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর বিজয়নগরে এক সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ এই অভিযোগ তোলেন।

নাদিম মাহমুদ অভিযোগ করেন, সাবেক দুই উপদেষ্টার পিএস (পার্সোনাল সেক্রেটারি) ও এপিএস (অতিরিক্ত পার্সোনাল সেক্রেটারি) দুর্নীতিতে জড়িত। ফলে এই দুই উপদেষ্টা এই দুর্নীতির দায় এড়িয়ে যেতে পারেন না।

তিনি আরও অভিযোগ করেন, দুদক এই বিষয়ে তদন্ত শুরু করলেও তা এখন স্থবির অবস্থায় রয়েছে।

নাদিম মাহমুদ নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দুর্নীতির অভিযোগ থাকায় এই দুইজনকে যেন আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়া হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনকে উদ্যোগ নিতে হবে।

এ বিষয়ে নিজেদের দাবি তুলে ধরতে যুব অধিকার পরিষদ আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনে একটি স্মারকলিপি প্রদান করবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *