খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে দোয়া মাহফিল

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

টাঙ্গাইল সদর ৫ আসনের ধানের শীষের কান্ডারী ও জননেতা সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার ৩ নং ঘারিন্দা ইউনিয়নের ধারাট গ্রামে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় নেতা-কর্মীরা জানান, সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে যাতে তাদের নেত্রী দ্রুত সুস্থ হয়ে দেশ ও জাতির সেবায় ফিরে আসতে পারেন।

এ সময় মোনাজাতে ঘারিন্দা ইউনিয়ন ও ধারাট গ্রামের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম ও ওলামায়ে কেরামগণ। তারা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *