ত্রয়োদশ সংসদের মূলনীতি: ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদের ঐতিহাসিক প্রথম অধিবেশন শুরু হওয়ার পর তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনের সুযোগ পেয়ে তিনি নিজেকে অত্যন্ত সম্মানিত বোধ করছেন বলে উল্লেখ করেন।

অধিবেশনের শুরুতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রথম অধিবেশনের সভাপতি হিসেবে ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন। দায়িত্ব পাওয়ার পর তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নবনির্বাচিত সকল সংসদ সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তব্য প্রদানকালে খন্দকার মোশাররফ হোসেন এবারের সংসদের মূলনীতি ও লক্ষ্য ঘোষণা করেন। তিনি বলেন, “এবারের সংসদের মূলনীতি হবে— ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।” তিনি আশা প্রকাশ করেন যে, এই সংসদের সকল সদস্য দেশপ্রেম ও নিষ্ঠার সাথে কাজ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখবেন।

নতুন স্পিকার নির্বাচনের আগ পর্যন্ত তিনি অধিবেশনের কার্য পরিচালনা করেন। দেশ গড়ার এই নতুন যাত্রায় জনগণের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যরা সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *