✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজ বুধবার (২৫ মার্চ) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। সভা সূত্র জানিয়েছে, বৈঠকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয় এবং চলমান জাতীয় পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।



