সংসদ অধিবেশনে জাইমা রহমান; ভিভিআইপি লাউঞ্জে বসে কার্যক্রম পর্যবেক্ষণ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জাতীয় সংসদের ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সোমবার (৩০ মার্চ) বিকাল ৩টার দিকে অধিবেশন শুরু হওয়ার পর তিনি লাউঞ্জে প্রবেশ করেন এবং সংসদীয় কার্যক্রম প্রত্যক্ষ করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ব্যারিস্টার জাইমা রহমান বিকাল থেকে অধিবেশনে উপস্থিত ছিলেন। তিনি সংসদের প্রথম কর্মসূচি হিসেবে নির্ধারিত ‘প্রশ্নোত্তর পর্ব’ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন। এসময় তাকে লাউঞ্জের প্রথম সারিতে উপবিষ্ট অবস্থায় দেখা যায়।

অধিবেশন চলাকালীন জাইমা রহমানের সঙ্গে একটি ল্যাপটপ ছিল। সংসদীয় কার্যক্রম পর্যবেক্ষণের ফাঁকে ফাঁকে তাকে ল্যাপটপে নিজের কাজ করতে দেখা গেছে। পেশায় আইনজীবী জাইমা রহমানের সংসদে এই উপস্থিতি রাজনৈতিক ও সচেতন মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, এটিই জাইমা রহমানের সংসদে প্রথম উপস্থিতি নয়। এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার দিনেও তিনি উপস্থিত ছিলেন। সেদিন তিনি মা ডা. জুবাইদা রহমানের সঙ্গে ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদের উদ্বোধনী কার্যক্রম পর্যবেক্ষণ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *