ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মী ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মী এবং ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) নগর ভবনে আয়োজিত পৃথক দু’টি অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে এই অনুদান হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিএসসিসির মোট ৪ হাজার ৯৫০ জন পরিচ্ছন্নতাকর্মীর জন্য জনপ্রতি ৪ হাজার…
