যবিপ্রবিতে অনুষ্ঠান চলাকালেই উপাচার্য আব্দুল মজিদকে অব্যাহতি, নতুন ভিসি ড. ইয়ারুল কবীর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক নজিরবিহীন নাটকীয়তার মধ্য দিয়ে উপাচার্য পদে পরিবর্তন এসেছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলনের উপস্থিতিতেই বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদের অব্যাহতির আদেশ কার্যকর হয়। জানা গেছে, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) থেকে স্বীকৃতি অর্জনের লক্ষ্যে আবেদন জমাদান শীর্ষক…
