ইরানের হামলার আতঙ্কে নৌপথে দেশ ছাড়ছে ইসরায়েলিরা

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে হাজার হাজার ইসরায়েলি নাগরিক গোপনে দেশ ত্যাগ করছে। বিমানবন্দর বন্ধ থাকায় বিলাসবহুল ইয়টে করে সাইপ্রাস ও ইউরোপের দিকে পাড়ি জমাচ্ছেন তারা, যার খরচ পড়ছে ৫০০ থেকে ২৩,০০০ ডলার পর্যন্ত। ইসরায়েল সরকার বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রাখায় নাগরিকরা বেছে নিচ্ছেন নৌপথ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের যুদ্ধবাজ বক্তব্যের মধ্যেই এই পলায়ন…

Read More

বর্জ্য দূষণ ও দখলে হারিয়ে যাচ্ছে দেশের নদী

বর্জ্য ব্যবস্থাপনার অভাবে দেশের নদীগুলো ক্রমাগত দূষিত ও দখল হয়ে হারিয়ে যাচ্ছে। বরগুনার পাথরঘাটায় পৌরসভার অব্যবস্থাপনার কারণে বিষখালী নদীর তীরে ফেলা হচ্ছে শহরের ময়লা-আবর্জনা, যা পরিবেশ ও মৎস্য প্রজননক্ষেত্রকে হুমকির মুখে ফেলেছে। পাথরঘাটা পৌরসভা দ্বিতীয় শ্রেণির স্বীকৃতি পাওয়া সত্ত্বেও গত ৩০ বছর ধরে বর্জ্য পরিশোধনাগার নির্মাণ করেনি। পৌর কর্তৃপক্ষের গাফিলতিকে এ অবস্থার জন্য দায়ী করা…

Read More

ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় নেতানিয়াহু, ইরান-ইসরায়েল সংঘাত তীব্রতর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা নিয়ে সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় নেওয়ার ঘোষণা দেওয়ায় ইরান-ইসরায়েল সংঘাত নতুন মোড় নিচ্ছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে দ্রুত হামলায় যুক্ত করতে চায় ইসরায়েল। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানে হামলার প্রস্তুতি নেওয়া শুরু করেছে। ভূমধ্যসাগরে রণতরী মোতায়েনসহ অভিযানের পরিকল্পনা অনুমোদন দেওয়া হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট…

Read More

ফেনীতে সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু, ভবন মালিকের অবহেলার অভিযোগ

ফেনীর ছাগলনাইয়া পৌরসভার সাতবাড়ি সড়কে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত দুই শিশু হলো ফারাবি (৯) এবং লিহান (৮)। তারা সাতবাড়ি সড়কের শেখ ভবনের একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতো এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। ফারাবি পূর্ব শিলুয়া গ্রামের প্রবাসী ইকবাল…

Read More
Image

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে হবে: তারেক রহমান

রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে, যাতে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করা যায়। বিশ্ব শরণার্থী দিবস (২০ জুন) উপলক্ষে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, “বাংলাদেশের জনগণ মানবিক সহানুভূতির পরিচয় দিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এ…

Read More
Image

এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৫১ জন

গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫১ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তবে এ সময়ে ডেঙ্গুজনিত নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন…

Read More
Image

পোস্টার নিষিদ্ধ, অনলাইনে হবে ভোট প্রচার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার জন্য আর ব্যবহার করা যাবে না পোস্টার। পরিবর্তে প্রার্থীরা বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাতে পারবেন—এমন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৯ জুন) আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। সভায় উপস্থিত ছিলেন ইসি সচিব মো. আখতার…

Read More
Image

“গণমাধ্যম এখনো ফ্যাসিবাদী শাসনের ছায়ামুক্ত নয়” : তারেক রহমান

গণমাধ্যম কিছুটা স্বাধীনতা ফিরে পেলেও এখনো পুরোপুরি ফ্যাসিবাদী শক্তির প্রভাব থেকে মুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান বলেন, “৫ আগস্টের ফ্যাসিবাদী সরকারের পতনের পর গণমাধ্যমে স্বাধীনতার আভাস মিললেও তা এখনো সীমিত। গণমাধ্যম আজও শাসকগোষ্ঠীর ছায়া থেকে মুক্ত নয়।” তিনি আরও…

Read More

আগামী বছরের রমজানের পূর্বেই জাতীয় নির্বাচন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ১৩ জুন শুক্রবার লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে জনাব তারেক রহমান আগামী বছরের রমজানের পূর্বেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন এই সময়ে নির্বাচন হলে সেটি সবার জন্য গ্রহণযোগ্য…

Read More

যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে রাশিয়ার বড় পাল্টা হামলা এখনও বাকি

মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন, ইউক্রেনের ড্রোন হামলার জবাবে রাশিয়ার পূর্ণ প্রতিশোধমূলক হামলা এখনও শুরু হয়নি এবং শিগগিরই একটি বড় পরিসরের আক্রমণ হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া বক্তব্যে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাল্টা হামলার হুমকি দিলেও এখন পর্যন্ত তা পূর্ণমাত্রায় ঘটেনি। একজন কর্মকর্তা বলেন, রাশিয়ার আসন্ন হামলা ইউক্রেনীয়…

Read More