লন্ডনে শেখ পরিবার ঘনিষ্ঠ দুই ব্যক্তির £৯০ মিলিয়ন মূল্যের সম্পত্তি ফ্রিজ করলো এনসিএ
যুক্তরাজ্যের সিরিয়াস অ্যান্ড অর্গানাইজড ক্রাইম এজেন্সি (এনসিএ) বাংলাদেশের অপসারিত সরকারের সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তির প্রায় £৯০ মিলিয়ন মূল্যের বিলাসবহুল লন্ডনের সম্পত্তি ফ্রিজ করেছে। শুক্রবার প্রকাশিত সরকারি নথিপত্র অনুযায়ী, এনসিএ নয়টি ফ্রিজিং অর্ডার জারি করেছে, যা আহমেদ শায়ান রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানকে এসব সম্পত্তি বিক্রি থেকে বিরত রাখবে। ফ্রিজ হওয়া সম্পত্তির মধ্যে…
