ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা: বিমানবন্দর বন্ধ, বহু ফ্লাইট বাতিল
ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার জেরে উত্তর ও পশ্চিম ভারতের একাধিক বিমানবন্দর আজ সকাল থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে বহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গত মঙ্গলবার রাতে ভারত “অপারেশন সিঁদুর” নাম দিয়ে পাকিস্তানের ছয়টি শহরে আক্রমণ চালায়। এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান গোলাবর্ষণ করে জম্মুর পুঞ্চ এলাকায়, যেখানে…
