গাজীপুরের কালিয়াকৈরে কলোনিতে আগুন: পুড়লো ২০ ঘর
গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ ডিভাইন কারখানার পাশে স্থানীয় এক চিকিৎসকের মালিকানাধীন টিনশেড কলোনিতে এ আগুন লাগে। এতে অন্তত ২০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কলোনির একটি কক্ষ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা…
