জুলাই অভ্যুত্থানে ৪৪ পুলিশ হত্যা: থমকে থাকা তদন্তে নতুন সরকারের ‘সবুজ সংকেত’
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে ঢাকাসহ সারাদেশে সহিংসতায় নিহত ৪৪ জন পুলিশ সদস্যের হত্যাকাণ্ডের তদন্ত পুনরায় শুরু করার উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘ সময় এই তদন্ত প্রক্রিয়া নানা কারণে থমকে থাকলেও নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টিকে বিশেষ অগ্রাধিকার দিয়ে ‘সবুজ সংকেত’ দেওয়া হয়েছে। পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, অভ্যুত্থান চলাকালে সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে…
