বিদেশি হস্তক্ষেপমুক্ত নির্বাচন চাই’, বললেন জামায়াত নেতা গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে যা হবে সম্পূর্ণভাবে বিদেশি হস্তক্ষেপমুক্ত। শনিবার যশোর জেলা জামায়াতের রুকন সম্মেলনে তিনি এই বক্তব্য রাখেন।যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পরওয়ার বলেন, “যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, তারাই সেই চেতনার নামে ফ্যাসিবাদকে প্রশ্রয় দিয়েছেন…
