Abul Hossain

Image

হাদি হামলাকারীদের দেশত্যাগ ঠেকাতে আখাউড়া সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনার পর হামলাকারীরা যেন কোনোভাবেই দেশত্যাগ করতে না পারে, সেজন্য কঠোর অবস্থান নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কঠোর নির্দেশের পর সন্ত্রাসীদের ধরতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টসহ পূর্বাঞ্চল সীমান্তের ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ…

Read More
Image

দেশের কল্যাণে আমরা যদি ঐকবদ্ধ না হই তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের কল্যাণে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হয়, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। তিনি জোর দিয়ে বলেন, দেশে ষড়যন্ত্র এখনো থেমে নেই এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই কেবল এই ষড়যন্ত্র থামানো সম্ভব হবে। তাই যেকোনো মূল্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি। শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে…

Read More
Image

স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলির প্রতিবাদে শাহবাগে ইনকিলাব মঞ্চের ‘গণ-প্রতিরোধ’ সমাবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর বর্বরোচিত গুলি ও হত্যাচেষ্টার প্রতিবাদে ‘বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণ-প্রতিরোধ’ শীর্ষক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে ইনকিলাব মঞ্চ। সমাবেশে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক…

Read More
Image

এমপি প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, ওসমান হাদির হামলাকারীদের সন্ধানে পুলিশ: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী জানিয়েছেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। 🔍 হাদির ওপর হামলাকারী শনাক্তের…

Read More
Image

‘হাসিনার নির্দেশেই ছাত্রলীগ হাদিকে গুলি করেছে’: অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন যে, স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশেই ছাত্রলীগের খুনিরা গুলি করেছে। শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট দুলু তাঁর…

Read More
Image

‘সন্তানতূল্য হাদি আমার প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী’: মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে নিজের সন্তানতূল্য উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, হাদি তাঁর নির্বাচনি প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী। একইসঙ্গে গুলিবিদ্ধ হাদিকে হাসপাতালে দেখতে যাওয়ার পর যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেটিকে তিনি পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দাবি করেছেন। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি…

Read More
Image

হাদির ওপর হামলাকারীদের শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১২টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ডিএমপি কমিশনার জানান, ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে এবং যেকোনো সময়…

Read More
Image

ওসমান হাদিকে দেখতে এভারকেয়ার হাসপাতালে মির্জা ফখরুল

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতালে পৌঁছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলিবিদ্ধ…

Read More
Image

হাদির ওপর হামলাকারীদের দেশত্যাগ রোধে সর্বোচ্চ সতর্কতা: প্রধান উপদেষ্টার জরুরি নির্দেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে কঠোর অবস্থান গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠকে তিনি হামলাকারীদের দেশত্যাগ রোধে সর্বোচ্চ সতর্কতা গ্রহণে…

Read More
Image

গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন, আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। গত শুক্রবার (১২ ডিসেম্বর) নির্বাচনি প্রচারণাকালে গুলিবিদ্ধ হওয়ার পর তাঁর মাথায় প্রবেশ করা গুলি বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে গেছে, যার ফলস্বরূপ গুরুতর মস্তিষ্ক আঘাত (ম্যাসিভ ব্রেন ইনজুরি) হয়েছে। বর্তমানে তাঁকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে লাইফ সাপোর্টে…

Read More