বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো ইমানি ও মানবিক দায়িত্ব: মাওলানা মামুনুল হক
দেশের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় মহান আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য পরীক্ষা হিসেবে আসে। এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করা, আল্লাহর রহমতের প্রত্যাশা করা এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলমানের ইমানি ও মানবিক…
