প্রতিরক্ষা শিল্পকে আধুনিকায়ন করে রপ্তানি সম্ভাবনা কাজে লাগাতে হবে: বাণিজ্যমন্ত্রী

দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার পাশাপাশি এই শিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও উৎপাদনমুখী হিসেবে গড়ে তুলে আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্ভাবনা কাজে লাগানোর কথা বলেছেন শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ)…

Read More

সংসদে বিরোধী দলের ওয়াকআউট

বিশেষ কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত রাখা এবং গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করার প্রতিবাদ জানিয়ে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের শেষ ভাগে ওয়াকআউট করেছে বিরোধী দল। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টা ৫ মিনিটে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সংসদের ভেতরে এই ওয়াকআউটের আনুষ্ঠানিক ঘোষণা দেন। সংসদ কক্ষে বক্তব্য প্রদানকালে জামায়াত আমির…

Read More

সুন্দরবন ও উপকূলে নিরাপত্তা জোরদারে যৌথ অভিযানে কাজ করছে একাধিক বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ জেলে, বনজীবী ও পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ, কোস্ট গার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বন বিভাগ সমন্বয় করে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খানের এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের এই অবস্থান ও…

Read More

রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার রাষ্ট্রপতির

রাষ্ট্রীয় দায়িত্ব পালন ও দেশের সার্বিক কল্যাণে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব গ্রহণের আগে দল, সংসদ ও মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের কথা উল্লেখ করে তিনি জানান, বর্তমানে তিনি সম্পূর্ণ নিরপেক্ষ একজন ব্যক্তি হিসেবেই নিজের দায়িত্ব সম্পাদন করে যাবেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে…

Read More

বাংলাদেশের জ্বালানি সংকট নিরসন ও বস্তি আধুনিকীকরণে পাশে থাকতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বাংলাদেশের বিদ্যমান জ্বালানি সংকট মোকাবিলা ও পরিবেশবান্ধব জ্বালানি খাতে চীন যৌথভাবে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বাংলাদেশে সৌর ও নবায়নযোগ্য শক্তি বিকাশের এটিই উপযুক্ত সময় উল্লেখ করে এ খাতে সর্বাত্মক সহযোগিতার কথা জানান তিনি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়…

Read More

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে হতাহতে বাংলাদেশের গভীর শোক, সহায়তার আশ্বাস

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এ কঠিন পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেপালকে যেকোনো ধরনের প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে। বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এই অবস্থান ও সমবেদনার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা…

Read More

ঘাটতি মোকাবিলায় ঢাকায় বিদ্যুৎ সমন্বয়, সরকারের নতুন উদ্যোগ

জ্বালানি সংকট, বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণজনিত কারণে উৎপাদন কমে যাওয়া এবং সঞ্চালন ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে দেশে লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে রাজধানী ঢাকায় লোডশেডিং পরিচালনার মাধ্যমে সাশ্রয় হওয়া বিদ্যুৎ দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহের পরিকল্পনা নিয়েছে সরকার। গত মঙ্গলবার (২৫ আগস্ট) বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিদ্যুৎ…

Read More

অর্থের অভাবে কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না: সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন

দেশের কোনো নাগরিক অর্থের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন না বলে স্পষ্ট জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। প্রতিটি নাগরিকের মৌলিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনে সরকারি তহবিল থেকে সরাসরি আর্থিক সাহায্য প্রদান করা হবে। বুধবার (২৬ আগস্ট) দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত হাকিমপুর উপজেলা বিএনপির এক কর্মী…

Read More

বাংলাদেশ-চীন সম্পর্কের ক্ষেত্রে শিক্ষাকে প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান: মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের মধ্যকার পিপল-টু-পিপল কানেক্টিভিটি বা জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে শিক্ষাকেই অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। চীন সরকারের আমন্ত্রণে সফররত মাহদী আমিন বুধবার (২৬ আগস্ট) বেইজিংয়ে অনুষ্ঠিত ‘চীন-বাংলাদেশ এডুকেশন কো-অপারেশন’ শীর্ষক উচ্চপর্যায়ের এক আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে…

Read More

দেশে মুখোশধারীরা এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী

দেশে মুখোশধারী অনেকেই এখনো ফ্যাসিস্টদের পুনর্বাসনে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। যে ফ্যাসিস্ট সরকার হাজারো মানুষকে হত্যা করেছে এবং ৩০ হাজার মানুষকে পঙ্গু ও অন্ধ করেছে, তাদের ফিরিয়ে আনার চক্রান্তের বিষয়ে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ…

Read More