সবাই এগিয়ে এলে বড় সমস্যা সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী
সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতায় দেশের বড় বড় সমস্যার সহজ সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। জনকল্যাণমূলক ও মানবিক কাজে অংশগ্রহণকারী বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় আশ্বাস দেন তিনি। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষার লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান…
