গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে: আমির খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন গণতন্ত্রের ‘টর্চ বিয়ারার’ বা পথপ্রদর্শক বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের যে মশাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে শুরু হয়েছিল, তা দীর্ঘ সময় ধরে নিষ্ঠার সাথে বহন করেছেন বেগম খালেদা জিয়া। বর্তমানে সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছে।…
