মোহাম্মদপুরে থেমে নেই মাদক কারবারিদের দৌরাত্ম্য, বিশেষ চেম্বার থেকে উদ্ধার গাঁজা-ইয়াবা-গুলির মজুত
রাজধানীর মোহাম্মদপুরে ডাকাত, ছিনতাইকারী ও সন্ত্রাসীদের পাশাপাশি মাদক কারবারিরাও তাদের দৌরাত্ম্য অব্যাহত রেখেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে তারা ব্যবহার করছে অভিনব কৌশল। গত শুক্রবার বসিলা সিটি হাউজিং এলাকায় নিয়মিত অভিযানে গিয়ে একটি বাসায় বিশেষ কাঠের চেম্বারের সন্ধান পায় র্যাব। টেবিলের নিচে কাঠ দিয়ে তৈরি ওই চেম্বারে হাতুড়ি দিয়ে ভাঙতেই বেরিয়ে আসে গাঁজার থরে থরে…
