Image

প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের প্রাণিসম্পদ খাতের চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। বুধবার (২৬ নভেম্বর) আগারগাঁওয়ে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ডিম, দুধ ও মাংস উৎপাদন বাড়ায় এই খাত জাতীয় প্রবৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তায় বড় ভূমিকা রাখছে। তবে জলবায়ু পরিবর্তন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ও…

Read More
Image

হাসিনা–কামালের বিরুদ্ধে ইন্টারপোল নোটিশ জারির প্রক্রিয়া চলছে

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ইন্টারপোল নোটিশ জারির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দফতর। পুলিশের বরাত দিয়ে জানা গেছে, গত বছরের ছাত্র–জনতার জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ড ও দমনপীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) কর্তৃক তাদের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডাদেশের পর ইন্টারপোলে নোটিশ পাঠানোর প্রস্তুতি চলছে।…

Read More
Image

সারুটিয়া পূর্ব পাড়া জামে মসজিদের উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সারুটিয়া পূর্ব পাড়া জামে মসজিদের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নতুনভাবে নির্মিত এ মসজিদকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ছিল উৎসবমুখর আবহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ কমিটির সদস্য, ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি…

Read More
Image

বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যা মামলার ২ নম্বর আসামি ঢাকায় গ্রেপ্তার

বরিশালের বাবুগঞ্জে আলোচিত ছাত্রদল নেতা রবিউল ইসলাম হত্যা মামলার দুই নম্বর আসামি আমির খান (৩২) রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় তথ্যপ্রযুক্তির সহায়তায় স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। গ্রেপ্তার আমির খান উপজেলার জাহাঙ্গীরনগর (আগরপুর) ইউনিয়নের চর জাহাপুর গ্রামের খলিল খানের ছেলে। ঘটনার পরপরই তিনি মিরপুরে…

Read More
Image

বিতর্কিত মন্তব্যে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে শোকজ নোটিশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি। আগামী সাত দিনের মধ্যে তাকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) জামায়াতে ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে এই নোটিশ প্রকাশ করা…

Read More
Image

জাতীয় নির্বাচন পর্যন্ত ব্যাংকারদের বিদেশ ভ্রমণে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা

জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশের ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে না যাওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ জারি করা এক পরিপত্রে জানানো হয়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), সিইওসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। তবে পরিপত্রে বলা হয়েছে, একান্ত প্রয়োজন হলে বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হতে পারে। যেমন—চিকিৎসা, তীর্থযাত্রা কিংবা জরুরি অফিসিয়াল কাজ।…

Read More
Image

কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্তদের প্রতি তারেক রহমানের সমবেদনা

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “এ দুর্যোগের সময় মানুষ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করবেন বলে আমি আশা রাখি।” মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, তারেক রহমান আগুনে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব…

Read More
Image

গণভোটের ব্যালট আলাদা রঙে হবে: আইন উপদেষ্টা

গণভোটে ভোটারদের সুবিধার জন্য ব্যালটপত্র আলাদা রঙে ছাপানো হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, গণভোট অধ্যাদেশের গেজেট আজ অথবা আগামীকাল প্রকাশ হতে পারে। মঙ্গলবার (২৫ নভেম্বর) উপদেষ্টা পরিষদের সভায় গণভোট অধ্যাদেশ অনুমোদনের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, গণভোটে থাকবে একটি প্রশ্ন—ভোটারদের ‘হ্যাঁ’ বা ‘না’…

Read More

বাগেরহাটে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপুর উদ্যোগে দোয়া মিলাদ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন। সাম্প্রতিক সংক্রমণ হৃদপিণ্ড ও ফুসফুসে প্রভাব ফেলায় তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে লিভার জটিলতা, কিডনি, হৃদরোগ ও ডায়াবেটিসসহ নানা অসুস্থতায় ভুগছেন তিনি। চিকিৎসক ও দলের নেতারা জানান, খালেদা জিয়া দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। এ পরিস্থিতিতে তাঁর রোগমুক্তি…

Read More
Image

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে দেশীয় পর্যবেক্ষকদের তালিকা ইসিতে জমা দিতে হবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে দিনব্যাপী সংলাপে তিনি এ তথ্য জানান। সানাউল্লাহ বলেন, ২০২৬ সালে দেশের ইতিহাসে সবচেয়ে…

Read More