ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল তার বাসভবন যমুনায় প্রবেশ করেছেন। শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে প্রতিনিধি দলটি সেখানে পৌঁছায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহ উদ্দিন আহমেদ।…
