শিগগিরই লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই লন্ডন থেকে দেশে ফিরছেন। সোমবার (১ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে তিনি তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখ সম্পর্কে কিছু জানাননি। ২০০৮ সালের সেপ্টেম্বরে…
