গণভোট রাজনৈতিক ইস্যু, সমাধান আদালতে নয় সংসদেই হওয়া উচিত: জামায়াতে ইসলামী
গণভোটের বৈধতা নিয়ে চলমান আইনি বিতর্কের প্রেক্ষাপটে নিজেদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ মার্চ) রাতে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা বলেন, গণভোট একটি জাতীয় ও রাজনৈতিক ইস্যু। এর সমাধান আদালতের কাঁধে না রেখে বরং আগামী ১২ মার্চ শুরু হতে যাওয়া জাতীয় সংসদে আলোচনা করা উচিত। সংবাদ সম্মেলনে…
