ডলার এড়িয়ে চীনা মুদ্রা ইউয়ানে ইরান ও রাশিয়ার তেলের দাম মেটাচ্ছে ভারত
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের লেনদেনে ডলারের বিকল্প হিসেবে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহার করছে ভারত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি তেল শোধনাগারগুলো ইরান এবং রাশিয়ার কাছ থেকে কেনা তেলের মূল্য পরিশোধে ইউয়ান ব্যবহার করছে। সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে, মুম্বাইভিত্তিক আইসিআইসিআই ব্যাংকের সাংহাই শাখার মাধ্যমে এই অর্থ লেনদেন করা হচ্ছে।…
