আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্র ধূমপানমুক্ত রাখার নির্দেশ ইসির
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন এক নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটগ্রহণের দিন দেশের প্রতিটি ভোটকেন্দ্রকে সম্পূর্ণ ‘ধূমপানমুক্ত এলাকা’ হিসেবে নিশ্চিত করতে হবে। সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি দেশের সকল রিটার্নিং অফিসারের…
