আগামীকাল শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন, ১১ জুন বাজেট পেশ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জাতীয় সংসদ ভবনে আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। এটি চলতি সংসদের দ্বিতীয় অধিবেশন। রোববার (৭ জুন) বিকাল ৩টায় সংসদের এই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠনের পর এটিই হতে যাচ্ছে নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করতে পারেন।

এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এই গুরুত্বপূর্ণ অধিবেশন আহ্বান করেন।

প্রসংগত, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বা উদ্বোধনী অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়। ওই অধিবেশনে মোট ২৫টি কার্যদিবসে রেকর্ড ৯৪টি বিল পাস করা হয়।