রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলের একক প্রার্থী চূড়ান্ত করতে জাতীয় স্থায়ী কমিটির উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্থায়ী কমিটির এই বৈঠকেই দলের সার্বিক রাজনৈতিক কৌশল বিবেচনা করে রাষ্ট্রপতি পদের প্রার্থী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রার্থী মনোনীত হওয়ার পর দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক মনোনয়নপত্র দাখিল করা হবে।

দলীয় সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, রাষ্ট্রপতি পদের জন্য উপযুক্ত প্রার্থী বাছাই নিয়ে বিএনপি নীতি-নির্ধারণী মহলে ইতিমধ্যে গভীর আলোচনা প্রক্রিয়াধীন রয়েছে। বৃহস্পতিবারের সভার মাধ্যমে সম্ভাব্য নামের বিষয়ে চূড়ান্ত ঐকমত্য পৌঁছাবে দলটি।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ আগস্টই রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ফলে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত শেষ দিনেই প্রার্থী চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে বিএনপি।