মালয়েশিয়া সাজার মেয়াদ শেষ হওয়ায় ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। নভেম্বরের তৃতীয় সপ্তাহে জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে তাদের প্রত্যাবাসন করা হয়।
জোহর ইমিগ্রেশন বিভাগের প্রকাশিত নোটিশে জানানো হয়, ফেরত পাঠানোদের মধ্যে বাংলাদেশের পাশাপাশি ইন্দোনেশিয়ার ২৪, নেপালের ১২, পাকিস্তানের ৯, কম্বোডিয়ার ৪, ভারতের ৪, চীনের ৩ এবং লাওস, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের ২ জন করে অভিবাসী রয়েছেন।
অভিবাসীদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও ২), সেনাই বিমানবন্দর, সুলতান ইস্কান্দার বিল্ডিং কমপ্লেক্স এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনাল হয়ে দেশে পাঠানো হয়।
প্রত্যাবাসনের বিমান বা ফেরির ব্যয় এসেছে তাদের ব্যক্তিগত সঞ্চয়, পরিবারের সহায়তা এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতা থেকে।
জোহর ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশি বন্দিদের সাজার মেয়াদ শেষে অতিরিক্ত অবস্থান ঠেকাতে নিয়মিতভাবেই এ ধরনের প্রত্যাবাসন কার্যক্রম চালানো হয়।



