গভীর রাতে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গভীর রাতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১ ডিসেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মহাসচিবকে নিয়ে হাসপাতালে যান। তবে সেখান থেকে ফিরে মির্জা ফখরুল খালেদা জিয়ার স্বাস্থ্যবিষয়ক কোনো বার্তা দেননি। বর্তমানে দেশি-বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। খালেদা জিয়ার গুরুতর অবস্থার পরিপ্রেক্ষিতে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা ইতোমধ্যে জোরদার করা হয়েছে এবং প্রধান ফটকসহ আশপাশে ব্যারিকেড দেওয়া হয়েছে।

এদিকে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (০১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে মোদি লেখেন, “বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন।”

তিনি আরও লেখেন, “বাংলাদেশের জনজীবনে বহু বছর ধরে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করছি। ভারত সম্ভাব্য সব সহায়তা দিতে প্রস্তুত— যেভাবে পারি।”

ভারতের প্রধানমন্ত্রীর এই বার্তা খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতিকে আন্তর্জাতিক আলোচনায় এনেছে এবং প্রতিবেশী দেশের পক্ষ থেকে সম্ভাব্য সহায়তার আশ্বাস দেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *