আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় ৩৬ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পৌনে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।

এর আগে, গত ৩ নভেম্বর দলটি ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছিল। মাদারীপুর-২ আসনে ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত হওয়ায়, এই দফায় আসনটিতে প্রার্থী পরিবর্তন করেছে দলটি।

এবার ঘোষিত ৩৬টি আসনের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য প্রার্থী হলেন—

  • টাঙ্গাইল-৫: সুলতান সালাউদ্দিন টুকু
  • ঢাকা-৯: হাবিবুর রহমান
  • ঢাকা-১০: শেখ রবিউল আলম
  • সিলেট-৪: আরিফুল হক চৌধুরী
  • হবিগঞ্জ-১: ড. রেজা কিবরিয়া
  • চট্টগ্রাম-৬: গিয়াসউদ্দিন কাদের চৌধুরী

নতুন ঘোষিত আসনগুলোর মধ্যে রয়েছে: ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৫, নড়াইল-২, খুলনা-১, পটুয়াখালী-২, বরিশাল-৩, ঝালকাঠি-১, ময়মনসিংহ-৪, কিশোরগঞ্জ-১, কিশোরগঞ্জ-৫, মানিকগঞ্জ-১, মুন্সিগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-১৮, গাজীপুর-১, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-১, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৪, কুমিল্লা-২, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১৫ ও কক্সবাজার-২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *