বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় আজ (সোমবার, ১৫ই ডিসেম্বর) বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা কৃষকদলের আয়োজনে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চিতলমারী আদর্শ শিশু বিদ্যা নিকেতন কেজি স্কুলের সবুজ প্রাঙ্গণে বাদ আছর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় স্থানীয় দলীয় কর্মসূচির অংশ হিসেবে চিতলমারী উপজেলা কৃষকদল এই মাহফিলের আয়োজন করে। মাহফিলে উপস্থিত দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।
উক্ত দোয়া মাহফিলে বাগেরহাট-১ আসনের ২০১৮ সালের ধানের শীষের নমিনি ইঞ্জিনিয়ার শেখ মাসুদ রানা প্রধান অতিথির আসনে ছিলেন। এছাড়াও, বাগেরহাট বিএনপি কৃষকদলের সভাপতি সৈয়দ আসাফউদ্দৌলা জুয়েল, উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা কৃষকদলের সভাপতি মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জবরুল শেখসহ বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মী এবং মাদ্রাসাশিক্ষার্থীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
নেতাকর্মীরা জানান, তাদের প্রিয় নেত্রী দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই কঠিন সময়ে দলের পক্ষ থেকে দেশজুড়ে তার সুস্থতা কামনায় নিয়মিতভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। উপস্থিত সকলে দেশনেত্রীর আশু সুস্থতা কামনা করে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেন।



