মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন যারা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশের নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন, সেই জল্পনার অবসান ঘটিয়ে আজ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গঠিত এই মন্ত্রিসভায় অভিজ্ঞ ও তরুণ নেতাদের সমন্বয়ে মোট ৫০ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আজ বিকেলে শপথ নিতে যাওয়া ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর নামের তালিকা নিচে তুলে ধরা হলো:

পূর্ণমন্ত্রী হিসেবে যারা শপথ নিচ্ছেন (২৫ জন): মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ (টুকু), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (নিরাপত্তা উপদেষ্টা, টেকনোক্র্যাট), আবদুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদীর, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম (রিতা), শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহছানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন (বকুল), ফকির মাহবুব আনাম (স্বপন) এবং শেখ রবিউল আলম।

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন যারা (২৪ জন): এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলাম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক, ইয়াসের খান চৌধুরী, এক ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

নতুন এই মন্ত্রিসভায় রাজনীতিকদের পাশাপাশি বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তিদের ‘টেকনোক্র্যাট’ হিসেবে স্থান দেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনায় পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে। আজ বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণের মাধ্যমেই এই নতুন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবে।

সূুত্রঃ যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *