স্মৃতি মিলনায়তনে একুশে পদক গ্রহণ; প্রধানমন্ত্রীকে ‘লাল গোলাপ’ উপহার দিলেন শফিক রেহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে তৈরি হলো এক বিরল ও সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য রাষ্ট্রীয় সম্মাননা পদক গ্রহণ করতে মঞ্চে ওঠেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান।

পদক গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে তিনি হঠাৎ নিজের পকেট থেকে একটি লাল গোলাপ বের করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দেন। এ সময় প্রধানমন্ত্রী অত্যন্ত হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত ভঙ্গিতে গোলাপটি গ্রহণ করেন। মঞ্চে উপস্থিত সুধীজনদের করতালির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শফিক রেহমানকে তার এই অনন্য শুভেচ্ছার জন্য ধন্যবাদ ও অভিবাদন জানান।

উল্লেখ্য, শফিক রেহমান তার বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনে ১৯৯৩ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ টেলিভিশনে ‘লাল গোলাপ’ নামক একটি ভিন্নধর্মী ও জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন। সেই থেকেই বাংলাদেশে ১৪ ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস হিসেবে পালন এবং ‘লাল গোলাপ’ শুভেচ্ছা বিনিময়ের সংস্কৃতির সঙ্গে তার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে লাল গোলাপ তুলে দেওয়ার ঘটনাটি সেই জনপ্রিয় স্মৃতিরই পুনর্জাগরণ ঘটালো।

চলতি বছর সাংবাদিকতায় সাহসিকতা ও বিশেষ অবদানের জন্য তাকে এই মর্যাদাপূর্ণ একুশে পদকে ভূষিত করে বর্তমান সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *