ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজি মো. সরওয়ার

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত সংস্থাটির দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দেন। ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। আগামী নভেম্বর পর্যন্ত তার চুক্তির মেয়াদ থাকলেও মেয়াদের আগেই তিনি সরে দাঁড়ালেন।

উল্লেখ্য, বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত আইজিপি থাকাকালীন ২০১৬ সালে চাকরিচ্যুত হন। ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার তাকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল করে ডিএমপি প্রধানের দায়িত্ব দিয়েছিল।

সরকারের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মো. সরওয়ার ডিএমপির প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম তদারকি করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *