ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসেই সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসেই সচিবালয়ে নিজ দফতরে এসে কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজ সকালে গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে সকাল ৯টা ১ মিনিটে তিনি সচিবালয়ে পৌঁছান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

অফিসে আসার পর প্রধানমন্ত্রী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এরপর তিনি নিয়মিত দাফতরিক কাজে মনোনিবেশ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ঈদের ছুটি পরবর্তী এই প্রথম কর্মদিবসের কার্যসূচিতে ছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সাথে বৈঠক। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে তার দফতরে সৌজন্য সাক্ষাৎ করেন কৃষ্ণা শ্রীনিবাসন। এই সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *