নববর্ষ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন। সভায় বক্তারা নববর্ষের গুরুত্ব ও নৈতিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক এস এম তরিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম এবং অনুবাদ ও সংকলন বিভাগের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার। এ সময় পরিকল্পনা বিভাগের পরিচালক মো. বজলুর রশীদ ও ল’ অ্যান্ড স্টেট বিভাগের পরিচালক ড. মুশতাক আহমদসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মো. আবু ছালেহ পাটোয়ারী। এতে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *