শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশ। রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, দণ্ডিত দুই আসামিকে প্রত্যর্পণের জন্য গত শুক্রবার (২১ নভেম্বর) দিল্লিকে চিঠি পাঠানো হয়েছে। ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ…
