বিশ্ববাজারে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাতের অবস্থান শক্তিশালী হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাত বিশ্ব বাজারে ক্রমশ শক্ত অবস্থান তৈরি করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বর্তমানে দেশের তৈরি ওষুধ ১৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা অভ্যন্তরীণ স্বাস্থ্যখাতের সক্ষমতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে তিনি উল্লেখ করেন। সোমবার (৮ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই তথ্য…
