যশোরে বিএনপি কর্মীকে গলা কেটে হত্যা
যশোরের বেনাপোলে দুর্বৃত্তদের হাতে মিজানুর রহমান (৪২) নামের এক গরু ব্যবসায়ী ও বিএনপি কর্মী খুন হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) ভোরে ছোট আঁচড়া গ্রামে নিজ বাড়ির সামনেই তাকে গলা কেটে হত্যা করা হয়। নিহত মিজানুর ওই এলাকার হানিফ সর্দারের ছেলে। পরিবারের সদস্যরা জানান, ভোরে কাজে বের হলে দুর্বৃত্তরা তাকে ধরে গলা কেটে ফেলে এবং মৃত্যু নিশ্চিত…
