আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ সরকারের
বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব ধরনের খেলা এবং সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়। মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত এই চিঠিটি টেলিভিশন চ্যানেলগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ মার্চ থেকে…
